হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন


রাঙ্গামাটি, ৬ মার্চ – রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাতজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে তারা এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। পদত্যাগপত্রের অনুলিপি তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন এবং দলটিকে বহুমাত্রিক ও বহুত্ববাদী মনে করেছিলেন। তবে বিগত জাতীয় নির্বাচনে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করায় তিনি হতাশ হয়েছেন। এই পরিস্থিতিতে দলের আদর্শের সঙ্গে একমত হতে না পেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানিয়েছেন, তিনি নেতাদের পদত্যাগের কথা শুনেছেন, তবে এখনো কোনো লিখিত আবেদন পাননি। হঠাৎ এমন গণহারে পদত্যাগের কারণ সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাঙ্গামাটি, ৬ মার্চ – রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাতজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে তারা এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। পদত্যাগপত্রের অনুলিপি তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন এবং দলটিকে বহুমাত্রিক ও বহুত্ববাদী মনে করেছিলেন। তবে বিগত জাতীয় নির্বাচনে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করায় তিনি হতাশ হয়েছেন। এই পরিস্থিতিতে দলের আদর্শের সঙ্গে একমত হতে না পেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।এ বিষয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানিয়েছেন, তিনি নেতাদের পদত্যাগের কথা শুনেছেন, তবে এখনো কোনো লিখিত আবেদন পাননি। হঠাৎ এমন গণহারে পদত্যাগের কারণ সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।এনএন/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×