হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন


ঢাকা, ১২ সেপ্টেম্বর – ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১) বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

ডিএমপি’র মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,গ্রেপ্তার ১২ জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে।

গ্রেপ্তারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তালেবুর রহমান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ সেপ্টেম্বর – ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১) বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।গ্রেপ্তাররা হলেন, নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।ডিএমপি’র মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,গ্রেপ্তার ১২ জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে।গ্রেপ্তারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তালেবুর রহমান।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×