ঢাকা, ২০ সেপ্টেম্বর – রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ এক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, পরিবারটি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ এসি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের মূল বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।




মন্তব্য করুন