হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৪ অক্টোবর – তিন বছরেরও বেশি সময় বিরতি দিয়ে চলতি মাসে আবারও শিক্ষার্থী ঋণ পরিশোধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে তার আগেই ১ লাখ ২৫ হাজার ঋণগ্রহীতাকে সুখবর শোনালো বাইডেন প্রশাসন। এসব শিক্ষার্থীর নেওয়া ৯০০ কোটি মার্কিন ডলারের ঋণ মওকুফ করে দিচ্ছে কর্তৃপক্ষ।

মূলত চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের। তবে গত জুনে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করে দেশটির সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

এরপরও শিক্ষার্থীদের ঋণের বোঝা কমাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। তারই সবশেষ পদক্ষেপ হিসেবে কয়েকটি নির্ধারিত ক্যাটাগরির ১ লাখ ২৫ হাজার শিক্ষার্থীর ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

কাদের ঋণ মাফ হচ্ছে
বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা তিন ধরনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ করছে-

সরকারি কর্মচারী: যুক্তরাষ্ট্রের ‘পাবলিক সার্ভিস লোন ফরগভিনেস’ কর্মসূচিতে নথিভুক্ত হওয়া প্রায় ৫৩ হাজার ঋণগ্রহীতার ৫২০ কোটি ডলারের ঋণ মওকুফ হচ্ছে। এই কর্মসূচি এমন লোকদের জন্য উন্মুক্ত যারা সরকারি বা অলাভজনক সংস্থার জন্য কাজ করে থাকেন। ১২০টি মাসিক পেমেন্ট দেওয়া হলে এবং একজন যোগ্য নিয়োগকর্তার অধীনে ফুল-টাইম কাজ করতে থাকা ঋণগ্রহীতারাই কেবল এই ছাড় পাবেন। এ ধরনের কর্মীদের মধ্যে শিক্ষক, আইন প্রয়োগকারী পেশাদার এবং সমাজকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

আইডিআর: বাইডেনের প্রশাসনের আয়-নির্ভর ঋণ পরিশোধ (আইডিআর) পরিকল্পনায় নাম লেখানো প্রায় ৫১ হাজার ঋণগ্রহীতার ২৮০ কোটি ডলারের শিক্ষার্থী ঋণ মওকুফ হচ্ছে। আইডিআরে কোনো ঋণগ্রহীতার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মাসিক কিস্তি নির্ধারণ করা হয়। তবে বাইডেন প্রশাসন বলছে, এই কর্মসূচিতে কিছু ক্ষেত্রে অর্থপ্রদানের বিষয়টি সঠিকভাবে নির্ধারিত হয়নি। এ কারণে মার্কিন শিক্ষা বিভাগ পরিকল্পনাগুলো পর্যালোচনা করছে এবং কিছু ঋণগ্রহীতাকে ছাড় দিচ্ছে।

অক্ষম ঋণগ্রহীতা: পুরোপুরি অথবা স্থায়ী অক্ষমতা রয়েছে, এমন আরও ২২ হাজার ঋণগ্রহীতার ১২০ কোটি ডলারের ঋণ মওকুফ করছে যুক্তরাষ্ট্র। সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে তথ্য মিলিয়ে এ ধরনের ঋণগ্রহীতাদের খুঁজে বের করছে মার্কিন শিক্ষা বিভাগ।

বৃহত্তর ছাত্র ঋণ মওকুফের কী হবে?
উচ্চ শিক্ষা আইনের মাধ্যমে আরও বিস্তৃতভাবে শিক্ষা ঋণ মওকুফের জন্য আরেকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। তবে এই প্রক্রিয়াটিতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে এবং সেটি আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে পারে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা যুক্তরাষ্ট্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৪ অক্টোবর – তিন বছরেরও বেশি সময় বিরতি দিয়ে চলতি মাসে আবারও শিক্ষার্থী ঋণ পরিশোধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে তার আগেই ১ লাখ ২৫ হাজার ঋণগ্রহীতাকে সুখবর শোনালো বাইডেন প্রশাসন। এসব শিক্ষার্থীর নেওয়া ৯০০ কোটি মার্কিন ডলারের ঋণ মওকুফ করে দিচ্ছে কর্তৃপক্ষ। মূলত চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের। তবে গত জুনে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপরও শিক্ষার্থীদের ঋণের বোঝা কমাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। তারই সবশেষ পদক্ষেপ হিসেবে কয়েকটি নির্ধারিত ক্যাটাগরির ১ লাখ ২৫ হাজার শিক্ষার্থীর ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। কাদের ঋণ মাফ হচ্ছেবাইডেন প্রশাসন জানিয়েছে, তারা তিন ধরনের শিক্ষার্থীদের ঋণ মওকুফ করছে- সরকারি কর্মচারী: যুক্তরাষ্ট্রের ‘পাবলিক সার্ভিস লোন ফরগভিনেস’ কর্মসূচিতে নথিভুক্ত হওয়া প্রায় ৫৩ হাজার ঋণগ্রহীতার ৫২০ কোটি ডলারের ঋণ মওকুফ হচ্ছে। এই কর্মসূচি এমন লোকদের জন্য উন্মুক্ত যারা সরকারি বা অলাভজনক সংস্থার জন্য কাজ করে থাকেন। ১২০টি মাসিক পেমেন্ট দেওয়া হলে এবং একজন যোগ্য নিয়োগকর্তার অধীনে ফুল-টাইম কাজ করতে থাকা ঋণগ্রহীতারাই কেবল এই ছাড় পাবেন। এ ধরনের কর্মীদের মধ্যে শিক্ষক, আইন প্রয়োগকারী পেশাদার এবং সমাজকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। আইডিআর: বাইডেনের প্রশাসনের আয়-নির্ভর ঋণ পরিশোধ (আইডিআর) পরিকল্পনায় নাম লেখানো প্রায় ৫১ হাজার ঋণগ্রহীতার ২৮০ কোটি ডলারের শিক্ষার্থী ঋণ মওকুফ হচ্ছে। আইডিআরে কোনো ঋণগ্রহীতার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মাসিক কিস্তি নির্ধারণ করা হয়। তবে বাইডেন প্রশাসন বলছে, এই কর্মসূচিতে কিছু ক্ষেত্রে অর্থপ্রদানের বিষয়টি সঠিকভাবে নির্ধারিত হয়নি। এ কারণে মার্কিন শিক্ষা বিভাগ পরিকল্পনাগুলো পর্যালোচনা করছে এবং কিছু ঋণগ্রহীতাকে ছাড় দিচ্ছে। অক্ষম ঋণগ্রহীতা: পুরোপুরি অথবা স্থায়ী অক্ষমতা রয়েছে, এমন আরও ২২ হাজার ঋণগ্রহীতার ১২০ কোটি ডলারের ঋণ মওকুফ করছে যুক্তরাষ্ট্র। সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে তথ্য মিলিয়ে এ ধরনের ঋণগ্রহীতাদের খুঁজে বের করছে মার্কিন শিক্ষা বিভাগ। বৃহত্তর ছাত্র ঋণ মওকুফের কী হবে?উচ্চ শিক্ষা আইনের মাধ্যমে আরও বিস্তৃতভাবে শিক্ষা ঋণ মওকুফের জন্য আরেকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। তবে এই প্রক্রিয়াটিতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে এবং সেটি আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে পারে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৪ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×