শিরোনাম ::
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ, হাতে রাখলেন তিন দপ্তর টেকনাফ সমুদ্রসৈকতে অজ্ঞাতনামা নারী-পুরুষের মরদেহ উদ্ধার হঠাৎ বিশ্বজুড়ে অচল ইউটিউব, ভোগান্তিতে কোটি গ্রাহক ঈদগাঁওয়ে চিংড়ি ঘের মালিক পুত্র খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য: সংবিধান কী বলছে? তদন্তের মুখে দেশ ছাড়লেন ফয়েজ তৈয়্যব, নেপথ্যে ড. ইউনূসের সহায়তার অভিযোগ রামুতে ডাম্প ট্রাক যোগে ইয়াবা পাচারকালে ধরা, ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ১ ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি ও প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি সুপার এইট নিশ্চিতে নামিবিয়ার বিপক্ষে জয়ের সহজ সমীকরণ পাকিস্তানের সামনে দুই দশকের মধ্যে এডিপি বাস্তবায়নে সর্বনিম্ন রেকর্ড, ব্যয় কমেছে ৯ হাজার কোটি টাকা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এহছানুল হক মিলন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী হয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। এই সরকারের দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে—শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। ওই সময় তিনি দেশের পাবলিক পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনেন। পরীক্ষা চলাকালে নকল ধরতে প্রোটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অনেক কেন্দ্র পরিদর্শন করতেন। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও তিনি বড় ভূমিকা রাখেন।

শিক্ষাখাত সংশ্লিষ্টরা আশা করছেন, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত পর্যায়ে নিতে পারবেন। বিশেষ করে কারিকুলাম উন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতিমালা তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এহছানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুরের কচুয়া উপজেলা জন্মগ্রহণ করেন। তিনি শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্র যান। সেখানে New York Institute of Technology থেকে এমবিএ ডিগ্রি নেন। পরে Brooklyn College ও Borough of Manhattan Community College-এ সহকারী প্রভাষক হিসেবে কাজ করেন। পাশাপাশি ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবেও কাজ করেছেন।

২০১৮ সালে তিনি International Islamic University Malaysia থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা।

রাজনীতিতে এসে ১৯৯৬ সালে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। তিনি পান ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু নসর আশরাফী পান ৬৭ হাজার ৭৭ ভোট।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এহছানুল হক মিলন first appeared on DesheBideshe.



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: