হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন ড. মোশাররফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন


কুমিল্লা-১, ৫ মার্চ – কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, এসব অপরাধ দমনে সরকারের নীতি জিরো টলারেন্স এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দুর্গাপূজা এখন জাতীয় ঐক্যের মিলনমেলা: চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ড. মোশাররফ দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে উল্লেখ করে সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে কাজ করার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন যে জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম বরদাশত করা হবে না।

জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে বাংলাদেশ একটি দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ড. মোশাররফ প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এম ম/ ৫ মার্চ ২০২৬


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন ড. মোশাররফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন ড. মোশাররফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা-১, ৫ মার্চ – কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।তিনি স্পষ্ট করে বলেন, এসব অপরাধ দমনে সরকারের নীতি জিরো টলারেন্স এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ড. মোশাররফ দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে উল্লেখ করে সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে কাজ করার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন যে জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম বরদাশত করা হবে না।জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে বাংলাদেশ একটি দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ড. মোশাররফ প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।এম ম/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×