হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ঢাকা, ১১ জুন – সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পূর্ণাঙ্গভাবে বিস্তার লাভ করেছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আনা হবে

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জুন – সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পূর্ণাঙ্গভাবে বিস্তার লাভ করেছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×