হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপার এল নিনোর দাপট আসন্ন, চরম আবহাওয়ার সতর্কবার্তা বিজ্ঞানীদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


নিউইয়র্ক, ৪ জুন – আবহাওয়ার বিশেষ অবস্থা ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব বিস্তারের সম্ভাবনা অন্তত ৯০ শতাংশ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিগত কয়েক বছর ধরেই বিশ্বব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে এল নিনো সক্রিয় হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

সুপার এল নিনোর ফলে অনেক দেশে তীব্র দাবদাহ এবং কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিজ্ঞানীদের তথ্য বিশ্লেষণে আগামী কয়েক মাসের মধ্যেই সুপার এল নিনো আঘাত হানার আভাস পাওয়া গেছে। এর প্রভাব আগামী নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এল নিনোর সম্ভাব্য ভয়াবহতা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান যে বিজ্ঞান স্পষ্টভাবে বলছে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো আমাদের দোরগোড়ায় পৌঁছাবে। এটিকে বিশ্বের জন্য একটি জরুরি আবহাওয়া সতর্কতা হিসেবে গ্রহণ করা প্রয়োজন।

এনএন/ ৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

সুপার এল নিনোর দাপট আসন্ন, চরম আবহাওয়ার সতর্কবার্তা বিজ্ঞানীদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপার এল নিনোর দাপট আসন্ন, চরম আবহাওয়ার সতর্কবার্তা বিজ্ঞানীদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নিউইয়র্ক, ৪ জুন – আবহাওয়ার বিশেষ অবস্থা ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব বিস্তারের সম্ভাবনা অন্তত ৯০ শতাংশ।জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিগত কয়েক বছর ধরেই বিশ্বব্যাপী রেকর্ড ভাঙা তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে এল নিনো সক্রিয় হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সুপার এল নিনোর ফলে অনেক দেশে তীব্র দাবদাহ এবং কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিজ্ঞানীদের তথ্য বিশ্লেষণে আগামী কয়েক মাসের মধ্যেই সুপার এল নিনো আঘাত হানার আভাস পাওয়া গেছে। এর প্রভাব আগামী নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এল নিনোর সম্ভাব্য ভয়াবহতা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান যে বিজ্ঞান স্পষ্টভাবে বলছে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো আমাদের দোরগোড়ায় পৌঁছাবে। এটিকে বিশ্বের জন্য একটি জরুরি আবহাওয়া সতর্কতা হিসেবে গ্রহণ করা প্রয়োজন।এনএন/ ৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×