হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনা অভিযানে খাগড়াছড়িতে শীর্ষ সন্ত্রাসী নিহত, একজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন


খাগড়াছড়ি, ১৫ আগস্ট – খাগড়াছড়িতে এলজিসহ ইসমাইল হোসেন নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কংচাই মারমা নামের আরেক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে তিনি গুলি ছুঁড়ে পালানোর চেষ্টার সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

আইএসপিআর জানায়, আজ শুক্রবার সকাল ৬টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার ইসমাইলের দেওয়া তথ্যানুযায়ী, শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্টুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বর্তমানে কংচাই মারমার মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। কংচাই মারমা খাগড়াছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেনা অভিযানে খাগড়াছড়িতে শীর্ষ সন্ত্রাসী নিহত, একজন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনা অভিযানে খাগড়াছড়িতে শীর্ষ সন্ত্রাসী নিহত, একজন গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] খাগড়াছড়ি, ১৫ আগস্ট – খাগড়াছড়িতে এলজিসহ ইসমাইল হোসেন নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কংচাই মারমা নামের আরেক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে তিনি গুলি ছুঁড়ে পালানোর চেষ্টার সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়।শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, আজ শুক্রবার সকাল ৬টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় সেনাবাহিনী সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।পরে গ্রেফতার ইসমাইলের দেওয়া তথ্যানুযায়ী, শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্টুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।বর্তমানে কংচাই মারমার মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। কংচাই মারমা খাগড়াছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×