হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোচ্চারের জরিপ: ৪২ শতাংশ ভোটার মনে করেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন


ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে কে আসছেন, এ নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা রয়েছে।

সম্প্রতি বেসরকারি সংস্থা সোচ্চার এর পরিচালিত এক জরিপে উঠে এসেছে, দেশের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিতে পারেন।

আরও পড়ুন

বাংলাদেশে প্রথম দুর্গাপূজায় আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপটি পরিচালনা করা হয়েছে ঢাকার চারটি সুনির্দিষ্ট আসনে। এগুলো হলো ঢাকা ১৭, ঢাকা ১৫, ঢাকা ১১ ও ঢাকা ১৩ আসন। মোট ২ হাজার ২৪১ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।

জরিপের মূল প্রশ্ন ছিল, আগামী নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে কে দায়িত্ব নিতে পারেন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ৭ শতাংশ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ ইতিবাচক মত পোষণ করেছেন।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সোচ্চারের জরিপ: ৪২ শতাংশ ভোটার মনে করেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোচ্চারের জরিপ: ৪২ শতাংশ ভোটার মনে করেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে কে আসছেন, এ নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা রয়েছে।সম্প্রতি বেসরকারি সংস্থা সোচ্চার এর পরিচালিত এক জরিপে উঠে এসেছে, দেশের ৪২ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিতে পারেন।শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপটি পরিচালনা করা হয়েছে ঢাকার চারটি সুনির্দিষ্ট আসনে। এগুলো হলো ঢাকা ১৭, ঢাকা ১৫, ঢাকা ১১ ও ঢাকা ১৩ আসন। মোট ২ হাজার ২৪১ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।জরিপের মূল প্রশ্ন ছিল, আগামী নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে কে দায়িত্ব নিতে পারেন।লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ৭ শতাংশ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার পক্ষে মত দিয়েছেন।অন্যদিকে ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ ইতিবাচক মত পোষণ করেছেন।এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×