হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


হলিউডে আবারও বড় চুরি! এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স।

স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি।

সমাজিকমাধ্যমে এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগ্দানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে ওই হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখে যান লিলি। রেখে যান নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হলো আংটি দুটি, তা খতিয়ে দেখছে লসঅ্যাঞ্জেলেসে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

হোটেল থেকে বলা হয়েছে, কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভেতরের কেউ এই চুরির নেপথ্যে রয়েছেন।

২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বরে তার সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এ অভিনেত্রী।

এম ইউ/১২ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] হলিউডে আবারও বড় চুরি! এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী। দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। সমাজিকমাধ্যমে এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগ্দানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে ওই হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখে যান লিলি। রেখে যান নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হলো আংটি দুটি, তা খতিয়ে দেখছে লসঅ্যাঞ্জেলেসে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। হোটেল থেকে বলা হয়েছে, কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভেতরের কেউ এই চুরির নেপথ্যে রয়েছেন। ২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বরে তার সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এ অভিনেত্রী। এম ইউ/১২ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×