হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্পেনে ফিরলেন ফ্লোটিলায় আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন


মাদ্রিদ, ০৭ অক্টোবর – স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ।

রোববার (৬ অক্টোবর) রাতে স্পেনে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্প্যানিশ অভিযাত্রীরা।

আরও পড়ুন

বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

স্প্যানিশ আইনজীবী রাফায়েল বোরেগো মাদ্রিদের বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,‘আমাদের মারধর করা হয়েছে, মাটিতে টেনে হিঁচড়ে নেয়া হয়েছে, চোখ বেঁধে হাত-পা বেঁধে খাঁচায় আটকে রাখা হয়েছে এবং গালাগাল করা হয়েছে।’ ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ বলেন, ‘হ্যাঁ, আমাদের নির্যাতন করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনি জনগণ প্রতিদিন যে যন্ত্রণা সহ্য করে তার তুলনায় কিছুই নয়।’

এদিকে, সাংবাদিক কার্লোস দে বাররন ও নেস্টর প্রিয়েতো জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জোর করে তাদের নামে এমন একটি নথিতে সই করেছে যাতে লেখা ছিল তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেছিলেন।

প্রিয়েতো বলেন,’তারা আমাদের সামনে হিব্রু ভাষায় লেখা কাগজ রাখে, কিন্তু অনুবাদকের সহায়তা নিতে দেয়নি। এমনকি কনসুলার সহায়তাও পাইনি, কারণ তারা স্প্যানিশ কনসুলকে আশদোদ বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্পেনে ফিরলেন ফ্লোটিলায় আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্পেনে ফিরলেন ফ্লোটিলায় আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ০৭ অক্টোবর – স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ।রোববার (৬ অক্টোবর) রাতে স্পেনে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্প্যানিশ অভিযাত্রীরা।স্প্যানিশ আইনজীবী রাফায়েল বোরেগো মাদ্রিদের বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,‘আমাদের মারধর করা হয়েছে, মাটিতে টেনে হিঁচড়ে নেয়া হয়েছে, চোখ বেঁধে হাত-পা বেঁধে খাঁচায় আটকে রাখা হয়েছে এবং গালাগাল করা হয়েছে।’ ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ বলেন, ‘হ্যাঁ, আমাদের নির্যাতন করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনি জনগণ প্রতিদিন যে যন্ত্রণা সহ্য করে তার তুলনায় কিছুই নয়।’এদিকে, সাংবাদিক কার্লোস দে বাররন ও নেস্টর প্রিয়েতো জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জোর করে তাদের নামে এমন একটি নথিতে সই করেছে যাতে লেখা ছিল তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেছিলেন।প্রিয়েতো বলেন,’তারা আমাদের সামনে হিব্রু ভাষায় লেখা কাগজ রাখে, কিন্তু অনুবাদকের সহায়তা নিতে দেয়নি। এমনকি কনসুলার সহায়তাও পাইনি, কারণ তারা স্প্যানিশ কনসুলকে আশদোদ বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি।’সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×