হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর ঘোষণা: কৃষিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


কুমিল্লা, ০২ মে – টানা বৃষ্টিতে দেশের হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার কৃষকদের জন্য সরকারি সহায়তার তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-এর জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

মন্ত্রী জানান, বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের তথ্য সংগ্রহে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, “যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় সরকারের বিদ্যমান তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

এছাড়া হাওরাঞ্চলে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ ও আরও টেকসই করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

কৃষি উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষায়, “ইউনিয়নে মাইকিং করে ধান সংগ্রহ করা হলে কৃষকরা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবেন।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সবমিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনএন/ ০২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর ঘোষণা: কৃষিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর ঘোষণা: কৃষিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ০২ মে – টানা বৃষ্টিতে দেশের হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার কৃষকদের জন্য সরকারি সহায়তার তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।শনিবার কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-এর জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের তথ্য সংগ্রহে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, “যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় সরকারের বিদ্যমান তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”এছাড়া হাওরাঞ্চলে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ ও আরও টেকসই করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।কৃষি উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষায়, “ইউনিয়নে মাইকিং করে ধান সংগ্রহ করা হলে কৃষকরা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবেন।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।সবমিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এনএন/ ০২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×