হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ চারজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে জাহানারা ভিলার ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ নোমান, তার স্ত্রী পিংকি আক্তার, তাদের তিন বছরের সন্তান রোহান এবং নোমানের শ্যালক অপু।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। উদ্ধারকারী মো. মামুন জানান, রাতে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন। দগ্ধ শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের ওই ভাড়াবাসায় বসবাস করতেন।

আরও পড়ুন

বিসিবির দারুণ উপহার: মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শেখ নোমান ৭০ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, শিশু রোহান ৩৫ শতাংশ এবং অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ চারজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে জাহানারা ভিলার ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ নোমান, তার স্ত্রী পিংকি আক্তার, তাদের তিন বছরের সন্তান রোহান এবং নোমানের শ্যালক অপু।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। উদ্ধারকারী মো. মামুন জানান, রাতে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন। দগ্ধ শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের ওই ভাড়াবাসায় বসবাস করতেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শেখ নোমান ৭০ শতাংশ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, শিশু রোহান ৩৫ শতাংশ এবং অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×