হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ এপ্রিল – চলতি মৌসুমে হজ নিবন্ধনের ৮ম দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজযাত্রীদের। শেষ ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী আসন ফাঁকা রয়েছে সাড়ে সাত হাজার।

এদিকে শেষ কয়েক ধাপ আগে হজ প্রাক নিবন্ধনের ক্রমিক উমুক্ত করা হয়। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এই দারুণ সুযোগেও প্রত্যাশিত সাড়া মেলেনি। হজের নিবন্ধন শুরু হয় চলতি বছর ৮ ফেব্রুয়ারি। ধাপে ধাপে অষ্টমবার অর্থ্যাৎ দুই মাসের বেশি নিবন্ধনের সময় বৃদ্ধি করেও আসন পূর্ণ করতে পারেনি সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনা সংস্থা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মঙ্গলবার অষ্টমবার নিববন্ধনের শেষ সময় রাত ৮টায় পর্যন্ত সরকারি ও বেসরকারি হজযাত্রী মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ১০ হাজার ৩৪ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। তবে সরকারি ব্যবস্থপনায় নিবন্ধনের আসন ফাঁকা প্রায় পাচঁ হাজার। তবে শুরু থেকে সরকারিভাবে হজ নিবন্ধনের আগ্রহ কম দেখা গেছে হজযাত্রীদের।

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন গুলো ফাঁকা আছে সে গুলো হজযাত্রীদের গাইড হিসেবে যাবেন।

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় অষ্টম দফায় সময় বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১১ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ এপ্রিল – চলতি মৌসুমে হজ নিবন্ধনের ৮ম দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজযাত্রীদের। শেষ ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী আসন ফাঁকা রয়েছে সাড়ে সাত হাজার। এদিকে শেষ কয়েক ধাপ আগে হজ প্রাক নিবন্ধনের ক্রমিক উমুক্ত করা হয়। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এই দারুণ সুযোগেও প্রত্যাশিত সাড়া মেলেনি। হজের নিবন্ধন শুরু হয় চলতি বছর ৮ ফেব্রুয়ারি। ধাপে ধাপে অষ্টমবার অর্থ্যাৎ দুই মাসের বেশি নিবন্ধনের সময় বৃদ্ধি করেও আসন পূর্ণ করতে পারেনি সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনা সংস্থা। মঙ্গলবার অষ্টমবার নিববন্ধনের শেষ সময় রাত ৮টায় পর্যন্ত সরকারি ও বেসরকারি হজযাত্রী মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ১০ হাজার ৩৪ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। তবে সরকারি ব্যবস্থপনায় নিবন্ধনের আসন ফাঁকা প্রায় পাচঁ হাজার। তবে শুরু থেকে সরকারিভাবে হজ নিবন্ধনের আগ্রহ কম দেখা গেছে হজযাত্রীদের। হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন গুলো ফাঁকা আছে সে গুলো হজযাত্রীদের গাইড হিসেবে যাবেন। চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় অষ্টম দফায় সময় বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সূত্র: যুগান্তর আইএ/ ১১ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×