হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট, তবু আলোচনা শুধু ‘বিলিওনেরা’ ঘিরে? ঢাকায় ওটিলিয়াকে নিয়ে তুমুল বিতর্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ২৬ নভেম্বর – প্রায় এক দশক আগে বিশ্বজুড়ে ঝড় তোলা ‘বিলিওনেরা’ গানটির কথা অনেকেরই মনে থাকার কথা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার সেই গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন রোমানিয়ান পপ সংগ…


ঢাকা, ২৬ নভেম্বর – প্রায় এক দশক আগে বিশ্বজুড়ে ঝড় তোলা ‘বিলিওনেরা’ গানটির কথা অনেকেরই মনে থাকার কথা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার সেই গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন রোমানিয়ান পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো আবারও ঢাকায় পা রাখলেন এই শিল্পী। আগমনের খবরে সাংবাদিক ও ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।

একদিকে যেমন তাঁর ঢাকা সফর ও লাইভ পারফরম্যান্স ঘিরে আগ্রহ দেখা দিয়েছে, অন্যদিকে কনসার্টের চড়া টিকিটের দাম এবং ‘বিলিওনেরা’র বাইরে তাঁর অন্যান্য গানের জনপ্রিয়তার পরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রোতাদের বড় একটি অংশ।

আরও পড়ুন

অভিনয়ে অবদানের স্বীকৃতিতে ডি লিট পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

একনজরে ওটিলিয়া ব্রুমা, কনসার্ট ও পরিসংখ্যান

ওটিলিয়ার ঢাকা সফর, কনসার্টের টিকিট এবং ডিজিটাল পরিসংখ্যানের মূল চিত্র নিচে তুলে ধরা হলো:

বিষয় | তথ্য ও পরিসংখ্যান |

  • ঢাকা সফর | দ্বিতীয়বার ঢাকায় আগমন (এর আগে ২০২২ সালে এসেছিলেন) |
  • কনসার্ট টিকিটের মূল্য | সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা |
  • অফিশিয়াল ইউটিউব সাবস্ক্রাইবার | প্রায় ৪ লাখ ৩ হাজার |
  • বিলিওনেরা’ গানের ভিউ | প্রায় ৭২ কোটি ৫৯ লাখ |
  • অন্যান্য গানের ইউটিউব ভিউ | অ্যাডেলান্তে (~৮.৫২ কোটি), ডায়ামান্তে (~৭.৭৫ কোটি), প্রিসিওনেরা (~৪.৩৫ কোটি), অ্যাভেনচুরা (~২.৭৮ কোটি) |

‘এক গান’ বনাম চড়া টিকিট—কী ভাবছেন শ্রোতারা?

ওটিলিয়ার গানের ভাষা ঢাকার অনেক শ্রোতার কাছেই দুর্বোধ্য। এর মধ্যে তাঁর কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার টাকা থেকে শুরু করে সামনের সারির জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন—শুধুমাত্র ‘বিলিওনেরা’র মতো একটি পুরোনো ভাইরাল গানের পরিচিতিকে কেন্দ্র করে আয়োজিত কনসার্টে এত চড়া দামে টিকিট কিনে শ্রোতারা কতটা আগ্রহী হবেন?

পরিসংখ্যানে দেখা যায়, ‘বিলিওনেরা’র পর বেশ কিছু গান প্রকাশ করলেও আগের মতো ব্যাপক সাড়া ফেলতে পারেননি ওটিলিয়া। ইউটিউবে তাঁর ‘বিলিওনেরা’ গানটি প্রায় ৭২ কোটি ৫৯ লাখ ভিউ পেলেও পরের গানগুলোর ভিউ ২ কোটি ৭৮ লাখ থেকে সাড়ে ৮ কোটির মধ্যে সীমাবদ্ধ। এ ছাড়া চলতি বছর বিশ্বজুড়ে তাঁর মঞ্চে পারফরম্যান্স বা শোর সংখ্যাও হাতে গোনা কয়েকটিতে সীমাবদ্ধ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে—যেখানে এড শিরান, বিয়ন্সে বা টেলর সুইফটের মতো শিল্পীরা বছরে গড়ে ৮০টিরও বেশি শো করেন।

আয়োজনের যৌক্তিকতা ও শ্রোতাদের দৃষ্টিভঙ্গি

বিদেশি সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন নতুন কোনো বিষয় নয়। তবে শ্রোতাদের একটি বড় অংশের মতে, বড় আয়োজন ও চড়া দামের টিকিটে কোনো শিল্পীকে আনার ক্ষেত্রে তাঁর সামগ্রিক জনপ্রিয়তা, বর্তমান সংগীতচর্চা এবং শোর পরিসংখ্যান বিবেচনায় নেওয়া জরুরি।

তাঁদের ভাষ্য অনুযায়ী, দেশীয় সংগীতাঙ্গন কিংবা পুরো ভারতীয় উপমহাদেশেই এমন অনেক পরিচিত ও জনপ্রিয় শিল্পী রয়েছেন, যাঁদের পরিবেশনা নিয়ে এ দেশের শ্রোতাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। সেসব সম্ভাবনার পাশে ওটিলিয়াকে ঘিরে এমন প্রচারণা ও আয়োজনের ব্যাপকতা কতটা যৌক্তিক—সেই প্রশ্নই এখন ঘুরেফিরে সামনে আসছে।

এনএন/ ২৬ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট, তবু আলোচনা শুধু ‘বিলিওনেরা’ ঘিরে? ঢাকায় ওটিলিয়াকে নিয়ে তুমুল বিতর্ক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ২৬ নভেম্বর – প্রায় এক দশক আগে বিশ্বজুড়ে ঝড় তোলা ‘বিলিওনেরা’ গানটির কথা অনেকেরই মনে থাকার কথা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার সেই গান। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট, তবু আলোচনা শুধু ‘বিলিওনেরা’ ঘিরে? ঢাকায় ওটিলিয়াকে নিয়ে তুমুল বিতর্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট, তবু আলোচনা শুধু ‘বিলিওনেরা’ ঘিরে? ঢাকায় ওটিলিয়াকে নিয়ে তুমুল বিতর্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – প্রায় এক দশক আগে বিশ্বজুড়ে ঝড় তোলা ‘বিলিওনেরা’ গানটির কথা অনেকেরই মনে থাকার কথা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার সেই গান দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন রোমানিয়ান পপ সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো আবারও ঢাকায় পা রাখলেন এই শিল্পী। আগমনের খবরে সাংবাদিক ও ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।একদিকে যেমন তাঁর ঢাকা সফর ও লাইভ পারফরম্যান্স ঘিরে আগ্রহ দেখা দিয়েছে, অন্যদিকে কনসার্টের চড়া টিকিটের দাম এবং ‘বিলিওনেরা’র বাইরে তাঁর অন্যান্য গানের জনপ্রিয়তার পরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রোতাদের বড় একটি অংশ।একনজরে ওটিলিয়া ব্রুমা, কনসার্ট ও পরিসংখ্যানওটিলিয়ার ঢাকা সফর, কনসার্টের টিকিট এবং ডিজিটাল পরিসংখ্যানের মূল চিত্র নিচে তুলে ধরা হলো:বিষয় | তথ্য ও পরিসংখ্যান |ঢাকা সফর | দ্বিতীয়বার ঢাকায় আগমন (এর আগে ২০২২ সালে এসেছিলেন) |কনসার্ট টিকিটের মূল্য | সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা |অফিশিয়াল ইউটিউব সাবস্ক্রাইবার | প্রায় ৪ লাখ ৩ হাজার |বিলিওনেরা’ গানের ভিউ | প্রায় ৭২ কোটি ৫৯ লাখ |অন্যান্য গানের ইউটিউব ভিউ | অ্যাডেলান্তে (~৮.৫২ কোটি), ডায়ামান্তে (~৭.৭৫ কোটি), প্রিসিওনেরা (~৪.৩৫ কোটি), অ্যাভেনচুরা (~২.৭৮ কোটি) |‘এক গান’ বনাম চড়া টিকিট—কী ভাবছেন শ্রোতারা?ওটিলিয়ার গানের ভাষা ঢাকার অনেক শ্রোতার কাছেই দুর্বোধ্য। এর মধ্যে তাঁর কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার টাকা থেকে শুরু করে সামনের সারির জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন—শুধুমাত্র ‘বিলিওনেরা’র মতো একটি পুরোনো ভাইরাল গানের পরিচিতিকে কেন্দ্র করে আয়োজিত কনসার্টে এত চড়া দামে টিকিট কিনে শ্রোতারা কতটা আগ্রহী হবেন?পরিসংখ্যানে দেখা যায়, ‘বিলিওনেরা’র পর বেশ কিছু গান প্রকাশ করলেও আগের মতো ব্যাপক সাড়া ফেলতে পারেননি ওটিলিয়া। ইউটিউবে তাঁর ‘বিলিওনেরা’ গানটি প্রায় ৭২ কোটি ৫৯ লাখ ভিউ পেলেও পরের গানগুলোর ভিউ ২ কোটি ৭৮ লাখ থেকে সাড়ে ৮ কোটির মধ্যে সীমাবদ্ধ। এ ছাড়া চলতি বছর বিশ্বজুড়ে তাঁর মঞ্চে পারফরম্যান্স বা শোর সংখ্যাও হাতে গোনা কয়েকটিতে সীমাবদ্ধ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে—যেখানে এড শিরান, বিয়ন্সে বা টেলর সুইফটের মতো শিল্পীরা বছরে গড়ে ৮০টিরও বেশি শো করেন।আয়োজনের যৌক্তিকতা ও শ্রোতাদের দৃষ্টিভঙ্গিবিদেশি সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন নতুন কোনো বিষয় নয়। তবে শ্রোতাদের একটি বড় অংশের মতে, বড় আয়োজন ও চড়া দামের টিকিটে কোনো শিল্পীকে আনার ক্ষেত্রে তাঁর সামগ্রিক জনপ্রিয়তা, বর্তমান সংগীতচর্চা এবং শোর পরিসংখ্যান বিবেচনায় নেওয়া জরুরি।তাঁদের ভাষ্য অনুযায়ী, দেশীয় সংগীতাঙ্গন কিংবা পুরো ভারতীয় উপমহাদেশেই এমন অনেক পরিচিত ও জনপ্রিয় শিল্পী রয়েছেন, যাঁদের পরিবেশনা নিয়ে এ দেশের শ্রোতাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। সেসব সম্ভাবনার পাশে ওটিলিয়াকে ঘিরে এমন প্রচারণা ও আয়োজনের ব্যাপকতা কতটা যৌক্তিক—সেই প্রশ্নই এখন ঘুরেফিরে সামনে আসছে।এনএন/ ২৬ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×