হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৬-২৭ বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত করার প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৯ জুন – ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন খাত থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে। এর পাশাপাশি নতুন স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ নির্ধারণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদ: প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার

প্রস্তাব অনুযায়ী, সব ধরনের ফ্রিল্যান্সিং কর্মকাণ্ড থেকে অর্জিত আয়কে আয়করের আওতামুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বা অন্যান্য কনটেন্ট তৈরি করে যে আয় হয়, সেটিকেও করমুক্ত সুবিধার আওতায় আনা হতে পারে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা সরাসরি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ব্যক্তিগত আয়ের পাশাপাশি নতুন আইটি ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার ক্ষেত্রেও কর ছাড়ের বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সম্ভাব্য প্রস্তাবনা অনুযায়ী, নতুন স্টার্টআপ এবং উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করা হতে পারে। এতে প্রাথমিক স্তরের উদ্যোক্তাদের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত হবে।

তবে এসব প্রস্তাবনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাজেট উপস্থাপনের সময় চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এনএন/ ৯ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

২০২৬-২৭ বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত করার প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৬-২৭ বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত করার প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ জুন – ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন খাত থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে। এর পাশাপাশি নতুন স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ নির্ধারণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রস্তাব অনুযায়ী, সব ধরনের ফ্রিল্যান্সিং কর্মকাণ্ড থেকে অর্জিত আয়কে আয়করের আওতামুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বা অন্যান্য কনটেন্ট তৈরি করে যে আয় হয়, সেটিকেও করমুক্ত সুবিধার আওতায় আনা হতে পারে।এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা সরাসরি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ব্যক্তিগত আয়ের পাশাপাশি নতুন আইটি ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার ক্ষেত্রেও কর ছাড়ের বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।সম্ভাব্য প্রস্তাবনা অনুযায়ী, নতুন স্টার্টআপ এবং উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করা হতে পারে। এতে প্রাথমিক স্তরের উদ্যোক্তাদের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত হবে।তবে এসব প্রস্তাবনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাজেট উপস্থাপনের সময় চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।এনএন/ ৯ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×