হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


পিয়ং ইয়াং, ১৩ মার্চ – সাবমেরিন থেকে এবার দুটি জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গত পাঁচ বছরের মধ্যে বৃহৎ যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে দেশটি ক্ষেপণাস্ত্র ছুড়লো। খবর আল-জাজিরার।

নতুন এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রিপোর্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটিতে সিরিজ অস্ত্র পরীক্ষা পরিদর্শন করেন এবং প্রতিপক্ষদের ঠেকাতে পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রোববার ভোরে দেশের পূর্ব উপকূলে ‘৮.২৪ ইয়ংগুং’ সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সাগরে আগে থেকে ঠিক করে রাখা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানে।

সোমবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা পূর্বসূচি অনুযায়ী ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে অভিহিত ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে ব্যাপক এই সামরিক মহড়ার মতো কোনে কিছু আর দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়াকে দেশটিতে হামলার মহড়া হিসেবে দেখছে। এই নিয়ে দেশটি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পিয়ং ইয়াং, ১৩ মার্চ – সাবমেরিন থেকে এবার দুটি জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গত পাঁচ বছরের মধ্যে বৃহৎ যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে দেশটি ক্ষেপণাস্ত্র ছুড়লো। খবর আল-জাজিরার। নতুন এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রিপোর্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটিতে সিরিজ অস্ত্র পরীক্ষা পরিদর্শন করেন এবং প্রতিপক্ষদের ঠেকাতে পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রোববার ভোরে দেশের পূর্ব উপকূলে ‘৮.২৪ ইয়ংগুং’ সাবমেরিন থেকে জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সাগরে আগে থেকে ঠিক করে রাখা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানে। সোমবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা পূর্বসূচি অনুযায়ী ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে অভিহিত ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে ব্যাপক এই সামরিক মহড়ার মতো কোনে কিছু আর দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়াকে দেশটিতে হামলার মহড়া হিসেবে দেখছে। এই নিয়ে দেশটি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×