হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইঞ্জিন বিকল হয়ে ভাসমান নৌকা থেকে সাত জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড।

এতে কোস্টগার্ডের কমান্ডার লে. খন্দকার মুনিফ তকি জানান, গত মঙ্গলবার ‘মায়ের দোয়া সালমা’ নামে একটি মাছ ধরার নৌকা কক্সবাজার থেকে সাত জেলে নিয়ে সমুদ্রে যায়। রবিবার আনুমানিক রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তিনি জানান, এরপর থেকে নৌকাটি সমুদ্রে ভাসতে থাকে।
সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভাসমান নৌকাটি নেটওয়ার্কের মধ্যে এলে মাঝিরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। কোস্ট গার্ডের একটি দল কক্সবাজার থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সাত জেলেসহ নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ দেওয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া জেলে এবং নৌকাটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড

আরও পড়ুন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইঞ্জিন বিকল হয়ে ভাসমান নৌকা থেকে সাত জেলে উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইঞ্জিন বিকল হয়ে ভাসমান নৌকা থেকে সাত জেলে উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ অপরাহ্ন
Print Image
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড। এতে কোস্টগার্ডের কমান্ডার লে. খন্দকার মুনিফ তকি জানান, গত মঙ্গলবার ‘মায়ের দোয়া সালমা’ নামে একটি মাছ ধরার নৌকা কক্সবাজার থেকে সাত জেলে নিয়ে সমুদ্রে যায়। রবিবার আনুমানিক রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তিনি জানান, এরপর থেকে নৌকাটি সমুদ্রে ভাসতে থাকে। সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভাসমান নৌকাটি নেটওয়ার্কের মধ্যে এলে মাঝিরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। কোস্ট গার্ডের একটি দল কক্সবাজার থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সাত জেলেসহ নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ দেওয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া জেলে এবং নৌকাটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×