হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাইওয়ান প্রণালীতে আবারও চীনের ৯ যুদ্ধবিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


তাইপে, ০১ এপ্রিল – চীনের অন্তত ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে তাইপে। সেই সঙ্গে ড্রোনও অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দ্বীপ রাষ্ট্রটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চীনা বিমানগুলো দ্বীপের কাছ দিয়ে সামরিক কার্যক্রম চালিয়েছে। এটিকে অনুপ্রবেশ বলে অভিহিত করেছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে একটি ড্রোন ও ৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অনুপ্রবেশ করে। এ সময় চীনা বিমানগুলোকে সতর্কবার্তা দিতে পাল্টা যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমন পরিস্থিতি নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের এমন কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

প্রসঙ্গত, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ই ওয়েন যখন ১০ দিনের জন্য মধ্য আমেরিকা সফর করছেন তখন তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল চীনা যুদ্ধবিমান ও ড্রোন।

তাইওয়ান নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। আর চীন দাবি করছে, অঞ্চলটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত। তাইপের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে। সেই উত্তেজনার পালে হাওয়া লাগে যখন গত বছর অঞ্চলটি সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি।

সূত্র: যুগান্তর
এম ইউ/০১ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তাইওয়ান প্রণালীতে আবারও চীনের ৯ যুদ্ধবিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাইওয়ান প্রণালীতে আবারও চীনের ৯ যুদ্ধবিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তাইপে, ০১ এপ্রিল – চীনের অন্তত ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে তাইপে। সেই সঙ্গে ড্রোনও অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দ্বীপ রাষ্ট্রটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চীনা বিমানগুলো দ্বীপের কাছ দিয়ে সামরিক কার্যক্রম চালিয়েছে। এটিকে অনুপ্রবেশ বলে অভিহিত করেছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে একটি ড্রোন ও ৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অনুপ্রবেশ করে। এ সময় চীনা বিমানগুলোকে সতর্কবার্তা দিতে পাল্টা যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমন পরিস্থিতি নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের এমন কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি। প্রসঙ্গত, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ই ওয়েন যখন ১০ দিনের জন্য মধ্য আমেরিকা সফর করছেন তখন তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল চীনা যুদ্ধবিমান ও ড্রোন। তাইওয়ান নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। আর চীন দাবি করছে, অঞ্চলটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত। তাইপের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে। সেই উত্তেজনার পালে হাওয়া লাগে যখন গত বছর অঞ্চলটি সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি। সূত্র: যুগান্তরএম ইউ/০১ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×