হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর সমুদ্র এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী-এর একটি দল দুপুর ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে এই বিশাল ইয়াবার চালান জব্দ করা হয়। তবে, মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবা এবং কাঠের বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর সমুদ্র এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী-এর একটি দল দুপুর ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে এই বিশাল ইয়াবার চালান জব্দ করা হয়। তবে, মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা এবং কাঠের বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×