হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৯ এপ্রিল – বেইজিং যদি তাইওয়ানে আক্রমণ করে তবে মার্কিন কংগ্রেস চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের অনুমোদন দেবে বলে মন্তব্য করেছেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল। তাইপে সফরে শুক্রবার সন্ধ্যায় ফক্স নিউজকে এ কথা জানান ম্যাককাল।

তিনি বলেন, ‘যদি কমিউনিস্ট চীন তাইওয়ান আক্রমণ করে তবে এটি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং মার্কিন জনগণ কথা বলবে। জনগণ যদি কিছুকে সমর্থন করে, তবে কংগ্রেসও তা অনুসরণ করবে।’

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

মার্কিন প্রতিনিধিদলের সফরকে ‘চীনকে প্রতিহত করার’ উপায় হিসেবে বর্ণনা করে ম্যাককল বলেন, ‘যুদ্ধ সব সময়ই শেষ উপায়।’

হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককলের নেতৃত্বে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছেন। সফর প্রশ্নে ম্যাককল জানিয়েছেন, গণতান্ত্রিক দ্বীপের প্রতি সমর্থন জানাতে এই সফর। তাইওয়ানের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং শান্তি চায়।

এর আগে তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের সফরের কারণে মার্কিন-চীনা সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছিল। কারণ তাইওয়ানকে চীন নিজের সার্বভৌম ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোয় তাইওয়ানের প্রতি সামরিক সহায়তা বাড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে রক্ষা করতে দ্বীপটিতে ৩০ থেকে বাড়িয়ে ১০০-২০০ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের বৈঠক নিয়ে আগেই সতর্ক করেছিল চীন। তবে বেইজিংয়ের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে বৈঠকটি করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। জবাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরুর পাশাপাশি শুক্রবার যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূত সিয়াও বি-খিমের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৯ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৯ এপ্রিল – বেইজিং যদি তাইওয়ানে আক্রমণ করে তবে মার্কিন কংগ্রেস চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের অনুমোদন দেবে বলে মন্তব্য করেছেন হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল। তাইপে সফরে শুক্রবার সন্ধ্যায় ফক্স নিউজকে এ কথা জানান ম্যাককাল। তিনি বলেন, ‘যদি কমিউনিস্ট চীন তাইওয়ান আক্রমণ করে তবে এটি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং মার্কিন জনগণ কথা বলবে। জনগণ যদি কিছুকে সমর্থন করে, তবে কংগ্রেসও তা অনুসরণ করবে।’ মার্কিন প্রতিনিধিদলের সফরকে ‘চীনকে প্রতিহত করার’ উপায় হিসেবে বর্ণনা করে ম্যাককল বলেন, ‘যুদ্ধ সব সময়ই শেষ উপায়।’ হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককলের নেতৃত্বে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছেন। সফর প্রশ্নে ম্যাককল জানিয়েছেন, গণতান্ত্রিক দ্বীপের প্রতি সমর্থন জানাতে এই সফর। তাইওয়ানের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং শান্তি চায়। এর আগে তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদের সফরের কারণে মার্কিন-চীনা সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছিল। কারণ তাইওয়ানকে চীন নিজের সার্বভৌম ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোয় তাইওয়ানের প্রতি সামরিক সহায়তা বাড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে রক্ষা করতে দ্বীপটিতে ৩০ থেকে বাড়িয়ে ১০০-২০০ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের বৈঠক নিয়ে আগেই সতর্ক করেছিল চীন। তবে বেইজিংয়ের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে বৈঠকটি করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। জবাবে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরুর পাশাপাশি শুক্রবার যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূত সিয়াও বি-খিমের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। সূত্র: বাংলা ট্রিবিউনএম ইউ/০৯ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×