হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জোরদার হচ্ছে ইরান-আমিরাত সম্পর্ক – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


তেহরান, ২৩ জুন – সৌদি আরবের পর এবার নিজেদের সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উভয়পক্ষের মধ্যে রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক ইস্যুতে আলোচনা হয়েছে। এ ছাড়া ইরান সফরের জন্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমিরাতি প্রেসিডেন্টকে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

খবরে বলা হয়েছে, বৈঠকে দুপক্ষই আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন। কীভাবে এই সম্পর্ক জোরদার করা যায়, তা নিয়েও মতবিনিময় করেছেন তারা। শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা: ৫০ কোটি গ্রাহকের তথ্য ‘সিরিউসিম’ হ্যাকারদের কবলে

ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে আমির আব্দুল্লাহিয়ান কাতার, ওমান ও কুয়েত সফর করেছেন। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি এই চারটি দেশ সফর করলেন বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েক দিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরান সফর করেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জোরদার হচ্ছে ইরান-আমিরাত সম্পর্ক – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জোরদার হচ্ছে ইরান-আমিরাত সম্পর্ক – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৩ জুন – সৌদি আরবের পর এবার নিজেদের সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উভয়পক্ষের মধ্যে রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক ইস্যুতে আলোচনা হয়েছে। এ ছাড়া ইরান সফরের জন্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমিরাতি প্রেসিডেন্টকে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবরে বলা হয়েছে, বৈঠকে দুপক্ষই আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন। কীভাবে এই সম্পর্ক জোরদার করা যায়, তা নিয়েও মতবিনিময় করেছেন তারা। শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে। ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে আমির আব্দুল্লাহিয়ান কাতার, ওমান ও কুয়েত সফর করেছেন। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি এই চারটি দেশ সফর করলেন বলে ধারণা করা হচ্ছে। এর কয়েক দিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরান সফর করেন। সূত্র: যুগান্তরআইএ/ ২৩ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×