হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৯ মার্চ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি। তাছাড়া সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে আমরা সমাজ সচেতন হয়ে মানবিক সমাজ বিনির্মাণ আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারি।

রোববার (৯ মার্চ) বিকেল ৪টা থেকে মসজিদ মিশনের উদ্যোগে রাজধানীতে জাতীয় সেমিনার ও ইফতার প্যাকেট বিতরণ উপলক্ষ্যে “সিয়ামের চেতনায় সমাজ ও রাষ্ট্র ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নিউমার্কেট থানাধীন কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদ মিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববান হতে হবে।

মসজিদ মিশনের উপদেষ্টা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়াম শুধু ব্যক্তি নয়, সমাজ এবং রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আনুগত্যের এক অনন্য নজির সমাজে পরিস্ফুটিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সাওম আমাদের সত্যিকারের মানুষ হতে শিখায়। দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ করে আদর্শবান রাষ্ট্র কায়েম করাই সিয়ামের মূল উদ্দেশ্য। এ জন্যই এ মাসে রাসূল সা. বদরসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেন।

সমাপনী বক্তব্যে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, পূর্ণ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে শিখে এবং বাকি মাসগুলোতে তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার প্রতিফলন ঘটানোর সর্বাত্মক চেষ্টা চালায়। ব্যাপক অর্থে সিয়াম মূলত সমাজ সংস্কারের অন্যতম একটি প্রক্রিয়া।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের। কি নোট স্পিকার ছিলেন প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ।

নির্ধারিত বিষয়ের আলোচনায় অংশ নেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর আতাউল্লাহ, মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মাওলানা আবু তাহের জিহাদী, ড. আব্দুস সামাদ, মুফতি ফখরুল ইসলাম, ড. ইকবাল হোসের ভুঁইয়া, মুফতি ফয়জুল্লাহ আশরাফ, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যক্ষ সাঈদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাওলানা আ ন ম হেলাল উদ্দীন, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ফেনী, অধ্যক্ষ আব্দুল বারী সাতক্ষীরা, ড. মীম আতিকুল্লাহ, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ মার্চ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি। তাছাড়া সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে আমরা সমাজ সচেতন হয়ে মানবিক সমাজ বিনির্মাণ আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারি।রোববার (৯ মার্চ) বিকেল ৪টা থেকে মসজিদ মিশনের উদ্যোগে রাজধানীতে জাতীয় সেমিনার ও ইফতার প্যাকেট বিতরণ উপলক্ষ্যে “সিয়ামের চেতনায় সমাজ ও রাষ্ট্র ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নিউমার্কেট থানাধীন কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদ মিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববান হতে হবে।মসজিদ মিশনের উপদেষ্টা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়াম শুধু ব্যক্তি নয়, সমাজ এবং রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আনুগত্যের এক অনন্য নজির সমাজে পরিস্ফুটিত হয়।বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সাওম আমাদের সত্যিকারের মানুষ হতে শিখায়। দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ করে আদর্শবান রাষ্ট্র কায়েম করাই সিয়ামের মূল উদ্দেশ্য। এ জন্যই এ মাসে রাসূল সা. বদরসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেন।সমাপনী বক্তব্যে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, পূর্ণ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে শিখে এবং বাকি মাসগুলোতে তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার প্রতিফলন ঘটানোর সর্বাত্মক চেষ্টা চালায়। ব্যাপক অর্থে সিয়াম মূলত সমাজ সংস্কারের অন্যতম একটি প্রক্রিয়া।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের। কি নোট স্পিকার ছিলেন প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ।নির্ধারিত বিষয়ের আলোচনায় অংশ নেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর আতাউল্লাহ, মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মাওলানা আবু তাহের জিহাদী, ড. আব্দুস সামাদ, মুফতি ফখরুল ইসলাম, ড. ইকবাল হোসের ভুঁইয়া, মুফতি ফয়জুল্লাহ আশরাফ, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যক্ষ সাঈদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাওলানা আ ন ম হেলাল উদ্দীন, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ফেনী, অধ্যক্ষ আব্দুল বারী সাতক্ষীরা, ড. মীম আতিকুল্লাহ, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×