হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ জুলাই – সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে, ২০১৭ সালের শেষের দিকে করা বিবাহবিচ্ছেদের আবেদনের প্রেক্ষিতের ডাকা একটি সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে ডাকা সালিসে শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। তাতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তার স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই।’

আরও পড়ুন

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টে ৩ কোটি টাকার বিশেষ অনুদান ঘোষণা প্রধানমন্ত্রীর

এরপর থেকেই শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না-হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, তাদের তালাক হয়নি।

এমন আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন অপু বিশ্বাস রয়েছেন যুক্তরাষ্ট্রে। একটি সেলিব্রিটি অনুষ্ঠানে অংশ নিতে ১২ জুলাই সন্তান জয়কে সঙ্গে নিয়ে সেখানে যান তিনি। এর পরদিনই শাকিব খানের সঙ্গে দেখা হয় তার। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের একত্রে দেখা গেছে, সঙ্গে ছিল তাদের ছেলে জয়ও।

এই সালিসের ভিডিও সম্পর্কে গত শুক্রবার গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সালিসে আমি উপস্থিত থাকলেও এ বিষয়ে আমি আগেভাগে বলতে চাই না। এটি একটি সেনসিটিভ ব্যাপার।’

অপু বিশ্বাস বলেন, ‘আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে অপু বিশ্বাস আলাদা থাকেন। দুজন আলাদা থাকলেও সন্তান জয় প্রায় দিনই শাকিবের বাসায় সময় কাটায়। তবে বছরখানেক ধরে সন্তানের সঙ্গে অপু বিশ্বাসেরও শাকিবের বাসায় যাওয়া-আসা বেড়েছে। তাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। সন্তানের বাহানায় দেখাসাক্ষাৎ, কথাবার্তাও হয় তাদের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঢালিউডে কানাঘুষা চলে আসছে-আবারও এক ছাদের নিচে ফিরছেন শাকিব-অপু। আবার অনেকেই বলছেন, তাদের বিবাহবিচ্ছেদই হয়নি।

আইএ/ ২৩ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জুলাই – সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে, ২০১৭ সালের শেষের দিকে করা বিবাহবিচ্ছেদের আবেদনের প্রেক্ষিতের ডাকা একটি সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে ডাকা সালিসে শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। তাতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তার স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই।’ এরপর থেকেই শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না-হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, তাদের তালাক হয়নি। এমন আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন অপু বিশ্বাস রয়েছেন যুক্তরাষ্ট্রে। একটি সেলিব্রিটি অনুষ্ঠানে অংশ নিতে ১২ জুলাই সন্তান জয়কে সঙ্গে নিয়ে সেখানে যান তিনি। এর পরদিনই শাকিব খানের সঙ্গে দেখা হয় তার। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের একত্রে দেখা গেছে, সঙ্গে ছিল তাদের ছেলে জয়ও। এই সালিসের ভিডিও সম্পর্কে গত শুক্রবার গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘সালিসে আমি উপস্থিত থাকলেও এ বিষয়ে আমি আগেভাগে বলতে চাই না। এটি একটি সেনসিটিভ ব্যাপার।’ অপু বিশ্বাস বলেন, ‘আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’ বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে অপু বিশ্বাস আলাদা থাকেন। দুজন আলাদা থাকলেও সন্তান জয় প্রায় দিনই শাকিবের বাসায় সময় কাটায়। তবে বছরখানেক ধরে সন্তানের সঙ্গে অপু বিশ্বাসেরও শাকিবের বাসায় যাওয়া-আসা বেড়েছে। তাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। সন্তানের বাহানায় দেখাসাক্ষাৎ, কথাবার্তাও হয় তাদের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঢালিউডে কানাঘুষা চলে আসছে-আবারও এক ছাদের নিচে ফিরছেন শাকিব-অপু। আবার অনেকেই বলছেন, তাদের বিবাহবিচ্ছেদই হয়নি। আইএ/ ২৩ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×