হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যারা পেলেন ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ আগস্ট – ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা : দ্য রাইজ’-এর জন্য এ সম্মাননা পেয়েছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’।

এদিকে সুজিত সরকারের প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছে। সেরা হিন্দি ফিল্ম, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা অডিওগ্রাফি ও সেরা সিনেমাটোগ্রাফি।

গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন। সিনেমাটি পরিচালনা করেন বানসালি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ‘মিমি’র জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।

এসএস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি ও সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বছরের সেরা কলাকুশলীরা।

আইএ/ ২৫ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যারা পেলেন ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যারা পেলেন ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ আগস্ট – ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা : দ্য রাইজ’-এর জন্য এ সম্মাননা পেয়েছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’। এদিকে সুজিত সরকারের প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছে। সেরা হিন্দি ফিল্ম, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা অডিওগ্রাফি ও সেরা সিনেমাটোগ্রাফি। গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন। সিনেমাটি পরিচালনা করেন বানসালি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ‘মিমি’র জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। এসএস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি ও সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বছরের সেরা কলাকুশলীরা। আইএ/ ২৫ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×