ইসলামবাদ, ১১ নভেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি গ্রেপ্তার হতে পারেন। শনিবার দ্য নিউজের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) বুশরা বিবির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু প্রমাণ যাচাই করছে। এ থেকে তারা নিশ্চিত হলে বুশরা বিবিকে গ্রেপ্তার করা হতে পারে।
দ্য নিউজ আরও বলছে, বুশরা বিবির বিরুদ্ধে কিছু আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
এনএবি ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা-তোশাখানা ও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) ১৯০ মিলিয়ন পাউন্ডের তদন্তের উপসংহারে পৌঁছাতে তদন্তে গতি বাড়িয়েছে। এনসিএ’র ১৯০ মিলিয়ন পাউন্ড মামলা আল-কাদির ট্রাস্ট মামলা হিসেবেও পরিচিত। এনএবি শিগগিরই এসব তদন্ত শেষ করে ইমরান খানের বিরুদ্ধে রেফারেন্স ফাইল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ নভেম্বর ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইমরানের স্ত্রী বুশরা বিবিকে যেকোনো সময় গ্রেফতার! first appeared on DesheBideshe.




মন্তব্য করুন