হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ১৭ ডিসেম্বর – কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো আবারও!

মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান পেড্রো।

সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

পেড্রো হেনরিকের অকালমৃত্যুতে শোকে পাথর তাঁর প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা, ‘পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান।’

গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাদের শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন অনুরাগীরা।

প্রয়াত হেনরিক মৃত্যুকালে তাঁর স্ত্রী সুইলান ব্যারেটো এবং তাঁর ২ মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন। তাঁর শেষকৃত্য হবে পোর্তো সেগুরো শহরে, যেখানে গায়ক জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে থাকতেন।

আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৭ ডিসেম্বর – কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনার যেন পুনরাবৃত্তি হলো আবারও! মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান পেড্রো। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। পেড্রো হেনরিকের অকালমৃত্যুতে শোকে পাথর তাঁর প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা, ‘পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে। একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান।’ গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাদের শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন অনুরাগীরা। প্রয়াত হেনরিক মৃত্যুকালে তাঁর স্ত্রী সুইলান ব্যারেটো এবং তাঁর ২ মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন। তাঁর শেষকৃত্য হবে পোর্তো সেগুরো শহরে, যেখানে গায়ক জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে থাকতেন। আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×