হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন


সিলেট, ২৫ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই পদযাত্রায় চার পাঁচ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা আশাবাদী, এই ধারা অব্যাহত রাখতে পারবো। দেশের মানুষের জন্য জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবো।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নাহিদ ইসলাম বলেন, ‌‘সিলেটেসহ বিভিন্ন জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেক জায়গায় আমাদের লোকজন বাঁধা পেয়েও আমাদের মাঝে আসছেন।’

দেশের বিভিন্ন স্থানে আইনশঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি সরকার কঠোরভাবে দেখবে বলে প্রত্যাশা করছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইসলামের ঐতিহ্য ধারণ করবো বলে প্রত্যাশা রাখছি।’

তার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলে যেমন সিলেটকে ঠকানো হয়েছে, আওয়ামী লীগ আমলেও তেমনই অবিচার চলেছে। গ্যাস, পাথর ও বালুসহ সিলেটের প্রাকৃতিক সম্পদ শোষণ করা হয়েছে, কিন্তু এখানকার মানুষ বরাবরই বঞ্চিত।’

তিনি বলেন, ‘১৯৪৭ সালে দেশভাগের সময় এই বাংলার পক্ষেই সিলেট রায় দিয়েছিল। অথচ আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি, বহু অংশ চলে গেছে আসামের সঙ্গে। বৃটিশ শাসনামল থেকেই এই বঞ্চনা চলে আসছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সিলেটের ১৭ জন শহীদ হয়েছেন। আমরা তাদের রক্তের শপথ নিয়েই জনগণের রাষ্ট্র গড়তে মাঠে নেমেছি।’

তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, আমরা নতুন সংবিধান আদায় করেই ছাড়বো।

তিনি সতর্ক করেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাদের চক্রান্ত রুখে দিতে হবে। বাংলার মাটিতে আর কোনো দখলদার থাকবে না।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৫ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই পদযাত্রায় চার পাঁচ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা আশাবাদী, এই ধারা অব্যাহত রাখতে পারবো। দেশের মানুষের জন্য জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবো।শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‌‘সিলেটেসহ বিভিন্ন জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেক জায়গায় আমাদের লোকজন বাঁধা পেয়েও আমাদের মাঝে আসছেন।’দেশের বিভিন্ন স্থানে আইনশঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি সরকার কঠোরভাবে দেখবে বলে প্রত্যাশা করছি।’এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইসলামের ঐতিহ্য ধারণ করবো বলে প্রত্যাশা রাখছি।’তার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলে যেমন সিলেটকে ঠকানো হয়েছে, আওয়ামী লীগ আমলেও তেমনই অবিচার চলেছে। গ্যাস, পাথর ও বালুসহ সিলেটের প্রাকৃতিক সম্পদ শোষণ করা হয়েছে, কিন্তু এখানকার মানুষ বরাবরই বঞ্চিত।’তিনি বলেন, ‘১৯৪৭ সালে দেশভাগের সময় এই বাংলার পক্ষেই সিলেট রায় দিয়েছিল। অথচ আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি, বহু অংশ চলে গেছে আসামের সঙ্গে। বৃটিশ শাসনামল থেকেই এই বঞ্চনা চলে আসছে।’নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সিলেটের ১৭ জন শহীদ হয়েছেন। আমরা তাদের রক্তের শপথ নিয়েই জনগণের রাষ্ট্র গড়তে মাঠে নেমেছি।’তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, আমরা নতুন সংবিধান আদায় করেই ছাড়বো।তিনি সতর্ক করেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাদের চক্রান্ত রুখে দিতে হবে। বাংলার মাটিতে আর কোনো দখলদার থাকবে না।সূত্র: জাগো নিউজএনএন/ ২৫ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×