হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ানডে সুপারলীগের শীর্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার। দেশটির বিপক্ষে সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় টাইগারদের। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ভারতের।

চমক দেখিয়ে টেবিলের চারে অবস্থান করছে আয়ারল্যান্ড। তাদের ঝুলিতে আছে ৬৮ পয়েন্ট। ৬২ ও ৬০ পয়েন্ট নিয়ে এই তালিকার পাঁচ ও ছয় নাম্বারে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবে মোট দশ দল। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। ৭ দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। তবে সেই ৭ দলের মধ্যে আয়োজক দল ভারত থাকলে সরাসরি খেলবে ৮ দল। বাকি দুই জায়গার জন্য সুপার লিগের বাকি দলগুলো কোয়ালিফায়ার খেলেব আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওয়ানডে সুপারলীগের শীর্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ানডে সুপারলীগের শীর্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন
Print Image
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার। দেশটির বিপক্ষে সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় টাইগারদের। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ভারতের। চমক দেখিয়ে টেবিলের চারে অবস্থান করছে আয়ারল্যান্ড। তাদের ঝুলিতে আছে ৬৮ পয়েন্ট। ৬২ ও ৬০ পয়েন্ট নিয়ে এই তালিকার পাঁচ ও ছয় নাম্বারে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবে মোট দশ দল। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। ৭ দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। তবে সেই ৭ দলের মধ্যে আয়োজক দল ভারত থাকলে সরাসরি খেলবে ৮ দল। বাকি দুই জায়গার জন্য সুপার লিগের বাকি দলগুলো কোয়ালিফায়ার খেলেব আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×