হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১ (এক) কেজি গাঁজাসহ হাসিনা (৩৫) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশক্রমে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল-১ ডিউটি পার্টি এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী হাসিনা, পিতা-আব্দুস সালাম, এমআরসি নং-৬২০২৮/এ, এর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি নীল রঙের পলিথিন ব্যাগের ভিতর থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজাসহ গ্রেপ্তারকৃত হাসিনাকে পরবর্তীতে কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে সাধারণ ডায়েরী করে আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
Print Image
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১ (এক) কেজি গাঁজাসহ হাসিনা (৩৫) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশক্রমে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল-১ ডিউটি পার্টি এই অভিযান পরিচালনা করে। অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী হাসিনা, পিতা-আব্দুস সালাম, এমআরসি নং-৬২০২৮/এ, এর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি নীল রঙের পলিথিন ব্যাগের ভিতর থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ গ্রেপ্তারকৃত হাসিনাকে পরবর্তীতে কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে সাধারণ ডায়েরী করে আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×