হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ মার্চ ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০৩ মার্চ – পবিত্র রমজান মাস শুরু হতে পারে তার প্রস্তুতি নিতে শুরু করেছে মুসলিম ও আরব বিশ্ব। কবে থেকে রমজান শুরু হতে পারে তার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটিতে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেমন বলেন, ১০ মার্চ রমজানের অর্ধচন্দ্রের জন্ম হবে। কিন্তু এদিন তা দেখা যাবে না। পরের দিন ১১ মার্চ খালি চোখেই পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে।

তিনি বলেন, প্রথম তারাবি হবে ১১ মার্চ রাতে। আর ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ১২ মার্চ রোজা শুরু হবে।
রীতি অনুযায়ী পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি রাজধানী ইসলামাবাদ থেকে রোজা ও ঈদের চাঁদ ওঠার ঘোষণা দিয়ে থাকে। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করতে তারা অন্যান্য আঞ্চলিক কমিটির সঙ্গেও যোগাযোগ করে থাকে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

এদিকে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলো বিশেষ গুরুত্ব দিয়ে চাঁদ দেখে থাকে। এ বছর রমজান মাস শুরুর তারিখ জানতে আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে ১০ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে এদিন রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৩ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ মার্চ ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৩ মার্চ – পবিত্র রমজান মাস শুরু হতে পারে তার প্রস্তুতি নিতে শুরু করেছে মুসলিম ও আরব বিশ্ব। কবে থেকে রমজান শুরু হতে পারে তার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটিতে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেমন বলেন, ১০ মার্চ রমজানের অর্ধচন্দ্রের জন্ম হবে। কিন্তু এদিন তা দেখা যাবে না। পরের দিন ১১ মার্চ খালি চোখেই পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। তিনি বলেন, প্রথম তারাবি হবে ১১ মার্চ রাতে। আর ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ১২ মার্চ রোজা শুরু হবে।রীতি অনুযায়ী পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি রাজধানী ইসলামাবাদ থেকে রোজা ও ঈদের চাঁদ ওঠার ঘোষণা দিয়ে থাকে। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করতে তারা অন্যান্য আঞ্চলিক কমিটির সঙ্গেও যোগাযোগ করে থাকে। এদিকে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলো বিশেষ গুরুত্ব দিয়ে চাঁদ দেখে থাকে। এ বছর রমজান মাস শুরুর তারিখ জানতে আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে ১০ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এদিন রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ০৩ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×