হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নিহত মোহাম্মদ ইলিয়াস (৪৩) একই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত রাতে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন এনজিও হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করেন। ঘটনার পর উখিয়া থানার একদল পুলিশ সেখানে যান। লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন রোহিঙ্গাদের বরাতে জানান, অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নিহত মোহাম্মদ ইলিয়াস (৪৩) একই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, গত রাতে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন এনজিও হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করেন। ঘটনার পর উখিয়া থানার একদল পুলিশ সেখানে যান। লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন৷ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন রোহিঙ্গাদের বরাতে জানান, অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×