হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোববার সকালের মধ্যে প্লাবিত হতে পারে ৮ জেলার নিম্নাঞ্চল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ আগস্ট – পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এতে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এই সময়ে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার এই নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ধরলা, দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোববার সকালের মধ্যে প্লাবিত হতে পারে ৮ জেলার নিম্নাঞ্চল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোববার সকালের মধ্যে প্লাবিত হতে পারে ৮ জেলার নিম্নাঞ্চল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ আগস্ট – পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এ ছাড়া রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এই সময়ে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার এই নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ধরলা, দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×