হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি এ-৩ রাইফেল, ২টি এলজি, ৯২ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ২৪ টি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মোস্তাক আহমদের স্ত্রী লতিফা আক্তার (৩৪), মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৮), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), শুক্করিয়া পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেল্লাল হোসেন (৩৮)।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, কতিপয় ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের জন্য সংঘবদ্ধ হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

ওই সংবাদে উখিয়া ও টেকনাফ থানার একদল পুলিশ সদস্য অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানার মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে অপরাধীদের অবস্থান নির্ণয় করে টানা ৩-৪ ঘন্টা অভিযান পরিচালনা করে দূধর্ষ মোস্তাকসহ অস্ত্র ব্যবসায়ী রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে তাদের দলের কতিপয় সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পলাতক সদস্যদের নিকট আরো আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

পরে পলাতক তাদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পালংখালী দুর্গম পাহাড়ে অস্ত্র ব্যবসায়ী রবি আলমের আস্তানায় অভিযান চালিয়ে পলাতক বেল্লালকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে শামলাপুর এলাকায় বালির নিচে রাখা ১টি বিদেশি এ-৩ রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী রয়েছে।

অস্ত্র ব্যবসায়ী রবি আলম দীর্ঘদিন ধরে পালংখালী এলাকায় দর্ঘম পাহাড়ে অবস্থান করে অস্ত্র কেনা-বেচা চালিয়ে আসছে। তার নামে মহেশখালী থানায় একাধিক অস্ত্র, মাদক, অপহরণ ও খুন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত ২টি মামলা রুজু করা হয়েছে। এবং অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি এ-৩ রাইফেল, ২টি এলজি, ৯২ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ২৪ টি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মোস্তাক আহমদের স্ত্রী লতিফা আক্তার (৩৪), মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৮), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), শুক্করিয়া পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেল্লাল হোসেন (৩৮)। বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, কতিপয় ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের জন্য সংঘবদ্ধ হয়েছে। ওই সংবাদে উখিয়া ও টেকনাফ থানার একদল পুলিশ সদস্য অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানার মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে অপরাধীদের অবস্থান নির্ণয় করে টানা ৩-৪ ঘন্টা অভিযান পরিচালনা করে দূধর্ষ মোস্তাকসহ অস্ত্র ব্যবসায়ী রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের দলের কতিপয় সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পলাতক সদস্যদের নিকট আরো আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পরে পলাতক তাদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পালংখালী দুর্গম পাহাড়ে অস্ত্র ব্যবসায়ী রবি আলমের আস্তানায় অভিযান চালিয়ে পলাতক বেল্লালকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে শামলাপুর এলাকায় বালির নিচে রাখা ১টি বিদেশি এ-৩ রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী রয়েছে। অস্ত্র ব্যবসায়ী রবি আলম দীর্ঘদিন ধরে পালংখালী এলাকায় দর্ঘম পাহাড়ে অবস্থান করে অস্ত্র কেনা-বেচা চালিয়ে আসছে। তার নামে মহেশখালী থানায় একাধিক অস্ত্র, মাদক, অপহরণ ও খুন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত ২টি মামলা রুজু করা হয়েছে। এবং অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×