হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুনঘোনা এলাকায় বিয়ের প্রলোভনে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগীর পিতা বাদশাহ মিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, নতুনঘোনা এলাকার নুরুল হুদার পুত্র আরিফুল ইসলাম (২২) ও মৃত চাঁন মিয়ার পুত্র রফিক আলম (৫৫)।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে আরিফুল ইসলাম কৌশলে বাদীর বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

বাদী বাদশাহ মিয়া অভিযোগ করেন, ধর্ষণের পর তাঁর পরিবারের চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ছুটে গিয়ে দরজা ভেঙে আরিফকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হলে সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম বিচারের আশ্বাস দিয়ে আরিফকে তাঁর জিম্মায় নেন। পরদিন সকালে বিচার করার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন এবং দাবি করেন, আরিফ পালিয়ে গেছে। বাদশাহ মিয়ার অভিযোগ, রফিক ইচ্ছাকৃতভাবে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা উগ্যজাই মারমা বলেন, শুক্রবার রাতে দুজনকে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযুক্ত সর্দার রফিক আলম দাবি করেন, এ ঘটনা দুপক্ষের সম্মতিতে মীমাংসার জন্য বৈঠক হয়েছিল, তবে ভিকটিমের পরিবার পরে সরে আসে। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুনঘোনা এলাকায় বিয়ের প্রলোভনে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগীর পিতা বাদশাহ মিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন, নতুনঘোনা এলাকার নুরুল হুদার পুত্র আরিফুল ইসলাম (২২) ও মৃত চাঁন মিয়ার পুত্র রফিক আলম (৫৫)। মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে আরিফুল ইসলাম কৌশলে বাদীর বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। বাদী বাদশাহ মিয়া অভিযোগ করেন, ধর্ষণের পর তাঁর পরিবারের চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ছুটে গিয়ে দরজা ভেঙে আরিফকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হলে সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম বিচারের আশ্বাস দিয়ে আরিফকে তাঁর জিম্মায় নেন। পরদিন সকালে বিচার করার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন এবং দাবি করেন, আরিফ পালিয়ে গেছে। বাদশাহ মিয়ার অভিযোগ, রফিক ইচ্ছাকৃতভাবে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা উগ্যজাই মারমা বলেন, শুক্রবার রাতে দুজনকে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্ত সর্দার রফিক আলম দাবি করেন, এ ঘটনা দুপক্ষের সম্মতিতে মীমাংসার জন্য বৈঠক হয়েছিল, তবে ভিকটিমের পরিবার পরে সরে আসে। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×