হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতৃহারা হলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জুলাই ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৭ জুলাই – বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের মা মেনকা ইরানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কমল আর খান।

কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিলেন তার শক্তির উৎস। তার ২ সপ্তাহের মাঝেই মাকে হারালেন ফারাহ।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভাই টেলিভিশন উপস্থাপক ও পরিচালক সাজিদ খানও বলিউডের পরিচিত মুখ। মায়ের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ এবং ফারাহ। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন। এর আগে বিগ বসে সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে-বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সালমান খানের বাবা সেলিম খান।

তবে বর্তমানে ফারাহ খান ও সাজিদ খান উভয়েই বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাচের কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারাহ সিনেমার পরিচালনায়ও সফল হন। তার পরিচালিত ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে দারুণ সাড়াও ফেলে। অন্যদিকে তার ভাই সাজিদ খানও বলিউডের পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আইএ/ ২৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাতৃহারা হলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতৃহারা হলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৭ জুলাই – বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের মা মেনকা ইরানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কমল আর খান।কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিলেন তার শক্তির উৎস। তার ২ সপ্তাহের মাঝেই মাকে হারালেন ফারাহ।নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভাই টেলিভিশন উপস্থাপক ও পরিচালক সাজিদ খানও বলিউডের পরিচিত মুখ। মায়ের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ এবং ফারাহ। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন। এর আগে বিগ বসে সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে-বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সালমান খানের বাবা সেলিম খান।তবে বর্তমানে ফারাহ খান ও সাজিদ খান উভয়েই বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাচের কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারাহ সিনেমার পরিচালনায়ও সফল হন। তার পরিচালিত ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে দারুণ সাড়াও ফেলে। অন্যদিকে তার ভাই সাজিদ খানও বলিউডের পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।আইএ/ ২৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×