হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় শত শত প্রকল্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রকল্প হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অনেক ব্যয়বহুল প্রকল্প হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য, যা ভ্যালু ফর মানি হয়নি। বিদ্যুৎ-জ্বালানি খাতেও একই অবস্থার কারণে এ খাতে খরচ এবং দাম বেড়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ফাওজুল কবির খান বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত। তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু এটা বেশ শক্ত কাজ।

উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ বৃদ্ধি এবং এ ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। এ সময় তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ধন্যবাদ জ্ঞাপন করে গেইল মার্টিন বলেন, বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সাথে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তার প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় শত শত প্রকল্প first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় শত শত প্রকল্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় শত শত প্রকল্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রকল্প হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অনেক ব্যয়বহুল প্রকল্প হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য, যা ভ্যালু ফর মানি হয়নি। বিদ্যুৎ-জ্বালানি খাতেও একই অবস্থার কারণে এ খাতে খরচ এবং দাম বেড়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় উপদেষ্টা এসব কথা বলেন। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ফাওজুল কবির খান বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত। তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু এটা বেশ শক্ত কাজ। উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ বৃদ্ধি এবং এ ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। এ সময় তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ধন্যবাদ জ্ঞাপন করে গেইল মার্টিন বলেন, বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সাথে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তার প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: আরটিভি নিউজ আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় শত শত প্রকল্প first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×