হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শিক্ষক হত্যায় ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৪ অক্টোবর) তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবতী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী জনান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষককে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে আটক করে।মামলার অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের সনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল খান পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মরহুম মাস্টার বজল আহমদের ছেলে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় শিক্ষক হত্যায় ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শিক্ষক হত্যায় ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৪ অক্টোবর) তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবতী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (১২ অক্টোবর) রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে। চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী জনান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষককে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে আটক করে।মামলার অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের সনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল খান পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মরহুম মাস্টার বজল আহমদের ছেলে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×