হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে ৬৫ দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন


ঢাকা, ০৪ আগস্ট – ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।

অন্যদিকে বাকি ৮০টি দল নিবন্ধনের শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এবং বাছাইয়ে টিকে থাকার যোগ্যতা ধরে রেখেছে। এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে নিবন্ধন সংক্রান্ত কমিটি ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

নির্বাচন কমিশন চলতি বছরের ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন জমা নেওয়ার সুযোগ দিয়েছিল। ওই সময়ের মধ্যে ১৪৫টি দল আবেদন করে। সব আবেদন বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিলপত্র জমা দিয়ে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হলে দলকে ‘নিবন্ধনের অযোগ্য’ বিবেচনা করা হবে।

রোববার (৩ আগস্ট) ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রোববার তথ্য জমা দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে ৬৫ দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে ৬৫ দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।অন্যদিকে বাকি ৮০টি দল নিবন্ধনের শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এবং বাছাইয়ে টিকে থাকার যোগ্যতা ধরে রেখেছে। এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে নিবন্ধন সংক্রান্ত কমিটি ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে।নির্বাচন কমিশন চলতি বছরের ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন জমা নেওয়ার সুযোগ দিয়েছিল। ওই সময়ের মধ্যে ১৪৫টি দল আবেদন করে। সব আবেদন বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিলপত্র জমা দিয়ে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হলে দলকে ‘নিবন্ধনের অযোগ্য’ বিবেচনা করা হবে।রোববার (৩ আগস্ট) ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রোববার তথ্য জমা দিয়েছে।ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×