হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৭ অক্টোবর – ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা। আইডিএফ আরও জানিয়েছে, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে কোনো জিম্মিকে পাওয়া যায়নি। যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই দাবি করেছিল, নিজের নিরাপত্তার স্বার্থে সিনওয়ার জিম্মিদের সঙ্গে থাকছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

চ্যানেল-১২ কে দখলদার ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সিনওয়ার নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৭ অক্টোবর – ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা। আইডিএফ আরও জানিয়েছে, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে কোনো জিম্মিকে পাওয়া যায়নি। যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই দাবি করেছিল, নিজের নিরাপত্তার স্বার্থে সিনওয়ার জিম্মিদের সঙ্গে থাকছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না। চ্যানেল-১২ কে দখলদার ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সিনওয়ার নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ১৭ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×