হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১২ জানুয়ারি – আজমীর শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। বেশ কয়েক বছর আগের কথা, আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাজস্থানের আজমীর শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম।

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, আজমীর শরীফে শাহরুখ আসছেন জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

ভারতীয় সংবাদমাধ্যমকে ইউসুফ বলেন, আইপিএলের সময়ে আজমীর শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। জুমার নামাজের সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে। শাহরুখ খান আসার খবরে যেই ভিড় আরও বেড়ে যায়।’

ফলে এমন দিনে আজমীর শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, ‘বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনোমতে আমরা ধাক্কা খেতে খেতেই নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।’

সেদিন ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল।

ইউসুফ বলেন, ‘লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেদিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না।’

আইএ/ ১২ জানুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ! first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১২ জানুয়ারি – আজমীর শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। বেশ কয়েক বছর আগের কথা, আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজস্থানের আজমীর শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, আজমীর শরীফে শাহরুখ আসছেন জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যমকে ইউসুফ বলেন, আইপিএলের সময়ে আজমীর শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। জুমার নামাজের সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে। শাহরুখ খান আসার খবরে যেই ভিড় আরও বেড়ে যায়।’ ফলে এমন দিনে আজমীর শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, ‘বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনোমতে আমরা ধাক্কা খেতে খেতেই নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।’ সেদিন ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল। ইউসুফ বলেন, ‘লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেদিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না।’ আইএ/ ১২ জানুয়ারি ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ! first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×