হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যেই সংস্কার প্রস্তাব করেছি, এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সতর্ক করতে এসেছি। আপনাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটিকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনরায় গঠিত হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের অতীতের শাসকরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল অ্যান্ড ইরোর হওয়ার কথা ছিলো না। যারা দক্ষ ও যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া দরকার ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। তবে আমরা দেখেছি একটি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। অযোগ্যতা ও অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, আমরা একটি ভালো শিক্ষা খাত চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা কথা দিচ্ছি সকলেই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করবো। যেই জালিমের শাসন ব্যবস্থা রয়েছে, সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা দায়-দরদের বাংলাদেশ গঠন করবো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যেই সংস্কার প্রস্তাব করেছি, এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সতর্ক করতে এসেছি। আপনাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটিকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনরায় গঠিত হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের অতীতের শাসকরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল অ্যান্ড ইরোর হওয়ার কথা ছিলো না। যারা দক্ষ ও যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া দরকার ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। তবে আমরা দেখেছি একটি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। অযোগ্যতা ও অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে।তিনি আরও বলেন, আমরা একটি ভালো শিক্ষা খাত চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা কথা দিচ্ছি সকলেই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করবো। যেই জালিমের শাসন ব্যবস্থা রয়েছে, সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা দায়-দরদের বাংলাদেশ গঠন করবো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×