হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী ২০ আগস্ট পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন


ঢাকা, ২৫ জুলাই – বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৬ জুলাই (শনিবার) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে, আগামী ২৭ জুলাই রোববার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসেবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি- এ তথ্য ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী ২০ আগস্ট পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী ২০ আগস্ট পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুলাই – বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৬ জুলাই (শনিবার) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে, আগামী ২৭ জুলাই রোববার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসেবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি- এ তথ্য ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৫ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×