হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন


সিঙ্গাপুর সিটি, ২৬ জুলাই – সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎই দেবে গেল রাস্তা, চোখের পলকে তৈরি হলো বিশাল গর্ত—সেই গর্তে গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ি।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে মাউন্টব্যাটেন রোড ও নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে তানজং কাটং রোড সাউথ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী চালক গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল একটি সিঙ্কহোল তৈরি হয়, যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়। পানিতে ভরা সেই গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তার গাড়িটি।

ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুমড়ানো-মুচড়ানো গাড়ি থেকে ওই নারী চালককে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, চালক গুরুতর আহত হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড ও ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি  ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের পাইপ ফেটে যাওয়া কিংবা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই সড়কটি ধসে পড়ে এই সিঙ্কহোল তৈরি হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিঙ্গাপুর সিটি, ২৬ জুলাই – সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎই দেবে গেল রাস্তা, চোখের পলকে তৈরি হলো বিশাল গর্ত—সেই গর্তে গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ি।শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে মাউন্টব্যাটেন রোড ও নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে তানজং কাটং রোড সাউথ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী চালক গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল একটি সিঙ্কহোল তৈরি হয়, যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়। পানিতে ভরা সেই গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তার গাড়িটি।ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুমড়ানো-মুচড়ানো গাড়ি থেকে ওই নারী চালককে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, চালক গুরুতর আহত হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড ও ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি  ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের পাইপ ফেটে যাওয়া কিংবা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই সড়কটি ধসে পড়ে এই সিঙ্কহোল তৈরি হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×