হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের এ খসড়া গ্রহণ করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সাংবাদিকদের বলেন, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি অথচ তারা খসড়া প্রকাশ করেছে- এটা আমরা গ্রহণ করতে পারি না।

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন।

জাভেদ রাসিন বলেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। এনসিপি মৌখিকভাবে এ অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিত জানানো হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় ‘র‍্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলেও জানান জাভেদ রাসিন। এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবলমাত্র বিএনপি ও কিছু দল ছাড়া।

এনসিপির এ নেতা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়- সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের স্পষ্ট অবস্থান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একতরফা কিছু চাপিয়ে দেওয়া হলে তা আমরা মানি না।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ জুলাই ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের এ খসড়া গ্রহণ করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সাংবাদিকদের বলেন, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি অথচ তারা খসড়া প্রকাশ করেছে- এটা আমরা গ্রহণ করতে পারি না। মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন। জাভেদ রাসিন বলেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। এনসিপি মৌখিকভাবে এ অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিত জানানো হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় ‘র‍্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলেও জানান জাভেদ রাসিন। এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবলমাত্র বিএনপি ও কিছু দল ছাড়া। এনসিপির এ নেতা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়- সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের স্পষ্ট অবস্থান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একতরফা কিছু চাপিয়ে দেওয়া হলে তা আমরা মানি না। সূত্র: জাগো নিউজ এনএন/ ২৯ জুলাই ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×