হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন


ঢাকা, ৩১ জুলাই – গভীর সমুদ্রে মাছ ধরায় জোর দেওয়া এবং প্রাণিসেবা আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রধান উপদেষ্টা বলেন, এ খাতের বিশাল সম্ভাবনার সদ্ব্যবহার এখনো করা হয়নি। এটি একটি অনন্য মন্ত্রণালয়—আমাদের সাগরও রয়েছে, খামারও রয়েছে। কিন্তু আমরা এখনো সমুদ্রের জগতে পা ফেলতে পারিনি।

তিনি বলেন, আমাদের জানতে হবে, আমাদের কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কী হারাচ্ছি, আর কেন পিছিয়ে আছি। এ খাত সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।

প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে সম্ভাবনাময় গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে সঠিক জরিপ পরিচালনায় গুরুত্ব দিয়ে বলেন, প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ সহায়তা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, এ গবেষণাগুলো সরাসরি নীতিনির্ধারণে প্রতিফলিত হতে হবে। শুধু গবেষণার জন্য গবেষণা নয়। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্য অধ্যয়ন অন্তর্ভুক্ত করার কথাও ভাবা উচিত—ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি সেভাবেই নিতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গভীর সমুদ্রে মাছ ধরা ও প্রাণিসেবা আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জুলাই – গভীর সমুদ্রে মাছ ধরায় জোর দেওয়া এবং প্রাণিসেবা আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, এ খাতের বিশাল সম্ভাবনার সদ্ব্যবহার এখনো করা হয়নি। এটি একটি অনন্য মন্ত্রণালয়—আমাদের সাগরও রয়েছে, খামারও রয়েছে। কিন্তু আমরা এখনো সমুদ্রের জগতে পা ফেলতে পারিনি।তিনি বলেন, আমাদের জানতে হবে, আমাদের কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কী হারাচ্ছি, আর কেন পিছিয়ে আছি। এ খাত সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে সম্ভাবনাময় গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে সঠিক জরিপ পরিচালনায় গুরুত্ব দিয়ে বলেন, প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ সহায়তা নেওয়া যেতে পারে।তিনি বলেন, এ গবেষণাগুলো সরাসরি নীতিনির্ধারণে প্রতিফলিত হতে হবে। শুধু গবেষণার জন্য গবেষণা নয়। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্য অধ্যয়ন অন্তর্ভুক্ত করার কথাও ভাবা উচিত—ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি সেভাবেই নিতে হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ৩১ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×