হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৯ জুলাই – বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট (চালকের আসন) থেকে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট। রোববার স্থানীয় সময় সকাল ৭ টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।

এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ওই চালকের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের চাকরি করেছেন। যে ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও ডেল্টা এয়ারলাইন্সের।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে রওনা হয়ে রোববার সকাল ৭টার কিছু আগে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি অবতরণের ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন রুস্তম। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখনও সব যাত্রী বিমান থেকে নামেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি’র একটি তদন্ত দল এবং স্থানীয় পুলিশকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রুস্তমকে যে গ্রেফতার করা হতে পারে, তা তার সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সহ-পাইলট নিজেও এ ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৯ জুলাই – বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট (চালকের আসন) থেকে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট। রোববার স্থানীয় সময় সকাল ৭ টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ওই চালকের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের চাকরি করেছেন। যে ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও ডেল্টা এয়ারলাইন্সের।যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে রওনা হয়ে রোববার সকাল ৭টার কিছু আগে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি অবতরণের ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন রুস্তম। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখনও সব যাত্রী বিমান থেকে নামেননি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি’র একটি তদন্ত দল এবং স্থানীয় পুলিশকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রুস্তমকে যে গ্রেফতার করা হতে পারে, তা তার সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সহ-পাইলট নিজেও এ ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×