হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাড়পত্র পেল মাইলস্টোনের দগ্ধ শিক্ষার্থী শ্রেয়া, এখনো চিকিৎসাধীন ২৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শনিবার (২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান ।

শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ডা. শাওন বিন রহমান জানান, শ্রেয়া ঘোষের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এখান থেকে এখন পর্যন্ত ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমাদের এখানে ২৮ জনের চিকিৎসা চলছে। সবার অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছেন তারাও সুস্থ হয়ে শিগগির বাড়ি ফিরতে পারবেন। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনে অপারেশনও করাতে পারবে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়। আহত হয়েছে প্রায় শতাধিক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছাড়পত্র পেল মাইলস্টোনের দগ্ধ শিক্ষার্থী শ্রেয়া, এখনো চিকিৎসাধীন ২৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাড়পত্র পেল মাইলস্টোনের দগ্ধ শিক্ষার্থী শ্রেয়া, এখনো চিকিৎসাধীন ২৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শনিবার (২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান ।শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।ডা. শাওন বিন রহমান জানান, শ্রেয়া ঘোষের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এখান থেকে এখন পর্যন্ত ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।তিনি আরও জানান, আমাদের এখানে ২৮ জনের চিকিৎসা চলছে। সবার অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছেন তারাও সুস্থ হয়ে শিগগির বাড়ি ফিরতে পারবেন। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনে অপারেশনও করাতে পারবে।গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়। আহত হয়েছে প্রায় শতাধিক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×