হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চরমপন্থী দলের নেতা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন


খুলনা, ০৬ আগস্ট – খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র বলছে, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শেখ শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থী দলের নেতা। গুলির পাশাপাশি তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চরমপন্থী দলের নেতা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে চরমপন্থী দলের নেতা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ০৬ আগস্ট – খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র বলছে, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শেখ শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থী দলের নেতা। গুলির পাশাপাশি তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×